যৌতুক না দেয়ায় অন্তঃসত্ত্বা নারীকে এসিড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
মাদারীপুর উপজেলার মাদ্রা এলাকায় যৌতুক না দেয়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকেই আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, চলতি বছরের জানুয়ারিতে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সুমন শেখের সাথে বিয়ে হয় কালাইমারা গ্রামের মিম আক্তারের। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। এতে ৫ মাস আগে বাবার বাড়ি চলে আসে মিম। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলে আরও বেপরোয়া হয়ে ওঠে সুমন ও তার পরিবারের লোকজন।
শনিবার রাতে মিমের বাবার বাড়ি গিয়ে সুমন ও মিমের শ্বশুর সোবাহান শেখ কৌশলে ডেকে ঘরের পেছেনে নিয়ে যায়। পরে বোতলে থাকা এসিড নিক্ষেপের চেষ্টা চালায় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। ধস্তাধস্তির এক পর্যায়ে হাত ও মুখমণ্ডলে এসিড লাগলে চিৎকার করে মিম। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পালিয়ে যাবার সময় মিমের শ্বশুরকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশ।
এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে ওসি জানান।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



