যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি : সংগ্রহ করা
নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম এম সিকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একুশে টেলিভিশনের কর্মীদের আহবানে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। তারা একশে টেলিভিশনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তিও দাবি করেন।
চাকরির ফাঁদে ফেলে যৌন নির্যাতনের মত জঘন্য অপরাধ করে আসছে যারা তাদের রুখে দেবার আহবান জানান গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এ সরকার নারীবান্ধব। দেশের নারীরা যখন নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন গণমাধ্যমে নারী সাংবাদিকদের ওপর একের পর এক যৌন নির্যাতনের ঘটনা আমাদের হতাশ করে।
তারা বলেন, আমরা মেধা ও যোগ্যতার বলে সংবাদ মাধ্যমে কাজ করতে এসেছি। কোনো পুরুষ সহকর্মীর লালসার শিকার হতে আসিনি। দেশের মিডিয়া হাউজগুলোতে একের পর এক এ ধরনের জঘন্য ঘটনা ঘটে আসছে। দোষীরা পার পেয়ে যাচ্ছে। অভিযোগ করা হলেও তাদের কোনো শাস্তি হয় না।
বক্তারা আরো বলেন, দোষীরা বার বার পার পেয়ে গেলে, ভবিষ্যতে যে সমৃদ্ধ ও প্রগতির বাংলাদেশের স্বপ্ন লালন করে এদেশের মানুষ- তা হোঁচট খাবে। তাই, দ্রুত ঘটনার বিচার নিশ্চিত করে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরণের অপরাধ করতে কেউ সাহস না পায়।
উল্লেখ্য, অভিযুক্ত সিকান্দারের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে, গত ভোররাতে তাকে আটক করে র্যাব।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






