যৌন নিপীড়নের অভিযোগে পুলিশের এসআই গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিয়ের কথা বলে এক নারীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার এসআই আবদুর রকিব খান বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় ডাকে। সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেখান থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগী শেরেবাংলা নগর থানায় যায়। দিনভর তার পরিবার ও পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। সর্বশেষ নিজের অবস্থানে অনড় থেকে রাতে মামলা দায়ের করেন ওই তরুণী। এরপর পুলিশ অভিযুক্ত এসআইকে গ্রেফতার দেখিয়ে আটক করে।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পী মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। আড়াই বছর আগে বাপ্পি এসআই হিসেবে যোগ দেয়। আর ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গত পাঁচ বছর ধরে। এর মধ্যে সে একাধিকবার বিয়ের কথা বলে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি সে বিয়ে না করার জন্য টালবাহানা করছিল।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, মামলা নথিভুক্তের পর ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের জন্য ওই ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











