ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

যৌন হেনস্থা নিয়ে দীপিকার মন্তব্য

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৫ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

অভিনয় থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা থেকে সবার প্রশংসা কুড়িয়েছেন। অথচ পুরো বলিউডে যৌন হেনস্থা নিয়ে যখন এত মাতামাতি চলছিল সে সময় অনেকটাই ম্রিয়মান ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে যৌন হেনস্থা নিয়ে সরব হলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।

 

মিটু, যৌন হেনস্থা নিয়ে কিছুদিন আগ পর্যন্ত শুধু বলিউডে নয় পুরো হলিউডসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও অবাক বিষয় সে সময় একবারেই চুপ ছিলেন দীপিকা। তবে এতদিন পর হয়ত তিনি ভেবেছেন আসল কথা বলে দেওয়া উচিত। তাইতো ‘ইভনিং স্ট্যান্ডার্ড’কে দেয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন দীপিকা।

 

তিনি বলেন,‘আজ এ বিষয়গুলো অনেক বেশি প্রচার হচ্ছে। অনেকেই মুখ খুলে বলতে পারছেন না। বিদেশ বা ভারত-এই পরিবর্তন হচ্ছেই।’ শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি তিনি। সেই সঙ্গে আরও বলেন, ক্যারিয়ারের প্রথম দিকে কীভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল ‘পদ্মাবত’ খ্যাত এই অভিনেত্রীকে।

 

তিনি জানান, ‘বলিউডে কোনও প্রযোজক বা পরিচালকের চোখে পড়তে গেলে স্তনের অপারেশন করাতে হবে। এমনই পরামর্শ পেয়েছিলাম শুরুর দিকে।’


দীপিকার এহেন সাহসী বক্তব্য শুনে অনেকই নড়েচড়ে বসেছেন। এর আগে অভিনেত্রী রিচা চড্ডা বা কাল্কি কোয়েচলিনসহ বলিউডে কাস্টিং কাউচ বা যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন অনেকেই। কিন্তু কেউই শারীরিক অঙ্গের দিকে অঙ্গুলি দেখিয়ে কথা বলেননি। যা এ অভিনেত্রী প্রকাশ করলেন। অনেকেই বিষয়টিকে সাহসী বক্তার প্রকৃত নমুনা হিসেব ভাবছেন।