রংপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর রংপুর শিল্প সহায়ক কেন্দ্রের আয়োজনে এবং রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই)-এর সগযোগিতায় আজ মঙ্গলবার আরসিসিআই বোর্ড রুমে তিন দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-এর রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খায়রুল আলম আলমাজী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরসিসিআই-এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন।
প্রধান অতিথি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ঘর-সংসারের পাশাপাশি রংপুর অঞ্চলের নারীদের ব্যবসায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। কেননা পুরুষের পাশাপাশি নারীরা কর্মমুখী হলে রংপুর বিভাগের জিডিপি অনেক বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, দেশে দারিদ্র্য নিরসন এবং অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে অধিক হারে ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা সৃষ্টির কোন বিকল্প নেই।
তিন দিনব্যাপী এ শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত ৪০ জন যুব নারী ও পুরুষ শিল্প উদ্যোক্তা অংশ নেন।
বিসিক-এর উপ-মহাব্যবস্থাপক খায়রুল আলম আলমাজী জানান, এ প্রশিক্ষণ কোর্সে শিল্পের শ্রেণীবিন্যাস, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব ও অবস্থান, শিল্পনীতি এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধি বিধান ও নিয়ম-কানুন, শিল্প প্রকল্প অনুসন্ধান ও লাভজনক প্রকল্প বাছাই, পণ্যের কাঁচামাল সংগ্রহ ও প্রকল্পে উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণ এবং মান নিয়ন্ত্রণ, ব্যাংক ও বিসিক হতে শিল্পখাতে ঋণ প্রাপ্তির নিয়ম-কানুন ও ঋণের ডকুমেন্টেশন এবং ঋণ পরিশোধের নিয়মাবলী, হিসাব রক্ষণ ও স্টোর ব্যবস্থাপনা এবং শুল্ক ও কর মওকুফকরণ, তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদানসহ শিল্প স্থাপন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

