ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রংপুরে গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০২ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার

এবার রংপুরে এক গৃহবধূকে ধর্ষণের পর মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মহানগরীর ১ নং ওয়ার্ডের মন্থনায় এ ঘটনা ঘটেছে। মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য অর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শনিবার সন্ধ্যায়ে প্রতিবেশি যুবক হাসান আলী (২২) ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানাজানি হলে গৃহবধুকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী। এ অবস্থায় মেয়েটি রাতেই হাসান আলীর বাড়িতে যান। সেখানে হাসান ও তার স্বজনরা মিলে মেয়েটিকে মারধর করেন ও তার মাথার চুল কেটে দেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

মেয়েটি বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মেয়েটির নানা বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালী থানায় হাসানসহ ৮জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।