রংপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩৪ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার পুলিশ ঘর থেকে রোকেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর রোকেয়ার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এক বছর আগে উপজেলার রূপসী ফকিরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জাহেরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় রোকেয়া বেগমের (২২)। ভক্তিপুর গ্রামের মিয়ার মেয়ে সে।
প্রতিবেশীরা জানান, বিয়ের পর বেকার স্বামীর অভাবের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের ধরে সোমবার সকালে রোকেয়ার সঙ্গে জাহেরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকেয়াকে বেধড়ক মারপিট করে জাহেরুল। এতে রোকেয়া অসুস্থ হয়ে পড়ে। রাতে আবারও ঝগড়া হয়।
পর দিন সকালে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে রোকেয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, রোকেয়ার মৃত্যু হত্যা, না আত্মহত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭











