ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ০:৪৪:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

রক্তাক্ত বৃদ্ধাক হাসপাতালে নিয়ে গেলেন ওসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট দরগাহগেট এলাকায় ভ্যানগাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নারী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। ডুলাহাজারা এলাকায় যাওয়ার পথে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নজরে আসে ঘটনাটি।

তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের নিয়ে আহত বৃদ্ধাকে গাড়িতে তুলে মালুমঘাট খ্রিষ্ট্রান হাসপাতালে ভর্তি করেন। ওসির এই তৎপরতায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওই বৃদ্ধা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘ডুলাহাজারা বাজারে আয়োজিত “হ্যালো ওসি” শীর্ষক প্রোগ্রামে যাওয়ার পথে মালুমঘাট দরগাহ গেট এলাকায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করে একজন মানুষ হিসেবে দায়িত্বটুকু পালন করেছি মাত্র।’