রক্তের গ্রুপ কী করোনা সংক্রমণ নির্ধারণ করে?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
রক্তের গ্রুপ কী করোনা সংক্রমণ নির্ধারণ করে?
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার সংক্রমণ নিয়ে নানা তথ্য দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার সামনে এলো রক্তের গ্রুপও করোনা সংক্রমণ নির্ধারণ করতে পারে।
বিবিসি বাংলার খবরে বলা হয়, বিজ্ঞানীরা প্রথম দিকে রক্তের গ্রুপের সঙ্গে করোনা সংক্রমণের সম্পর্ক আছে বলে মনে করতেন না। তবে এখন তারা দেখছেন, রক্তের গ্রুপের সঙ্গে করোনার সম্পর্ক রয়েছে। এ, বি বা এবি গ্রুপের রক্তবিশিষ্ট লোকদের করোনাভাইরাসে সংক্রমিত বা গুরুতর অসুস্থ হওয়ার বেশি ঝুঁকি রয়েছে। শুধ তাই নয়, করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকিও নির্ধারণ করতে পারে তার রক্তের গ্রুপ।
বিবিসির বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা হেলেন ব্রিগস লিখছেন, টুয়েন্টিথ্রিএ্যান্ডমি নামে একটি জেনেটিক টেস্টিং কোম্পানির চালানো একটি গবেষণাতেও বলা হচ্ছে, যাদের রক্তের টাইপ ‘ও’, তাদের করোনা সংক্রমণের সম্ভাবনা এ, বি বা এবি গ্রুপের রক্তের লোকদের চাইতে ৯ থেকে ১৮ শতাংশ কম।
৭ লাখ ৫০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, টেস্টে করোনা পজিটিভ ফল পাওয়া গেছে এমন অংশগ্রহণকারীদের মধ্যে রক্তের গ্রুপ ‘ও’ এমন লোকের সংখ্যা সবচেয়ে কম। করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ‘এবি’ টাইপ রক্তের লোকজন। যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের অক্সিজেন বা ভেন্টিলেটরের প্রয়োজন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে গবেষকরা বলছেন তাদের এ জরিপ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে, গত সপ্তাহে ইতালি ও স্পেনে চালানো জেনোমওয়াইড অ্যাসোসিয়েশনের চালানো এক জরিপে বলা হয়- করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘এ’, তাদের অক্সিজেন বা ভেন্টিলেটরের প্রয়োজন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত নিবন্ধে বলা হয়, ইতালি ও স্পেনের সাতটি হাসপাতালের ১ হাজার ৯৮০ জন রোগীর ওপর এ জরিপ চালানো হয়।
এতে বলা হয়, ‘এ’ টাইপ রক্তের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি এবং ও টাইপের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে দেখা গেছে। এর আগে চীনে চালানো একটি জরিপেও এমন তথ্য পাওয়া যায়।
তবে রক্তের গ্রুপের সঙ্গে করোনার সম্পর্ক আছে বলে ‘এ’, ‘বি’ , ‘এবি’ গ্রুপের রক্তের মানুষ করোনা থেকে বেশি সতর্ক থাকবেন আর ‘ও’ গ্রুপের রক্তের মানুষের সংক্রমণের ঝুঁকি কম থাকায় কম সতর্ক থাকবেন তেমনটি নয়। বিজ্ঞানীরা সবাইকেই করোনা থেকে সমান সচেতন থাকার অনুরোধ করেছেন।
যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি কুশম্যান বলেন, ‘সামাজিক মাধ্যমে এমন কথা দেখা গেছে যে একটি পরিবারের যে সদস্যের রক্তের টাইপ ‘‘ও’’, তাকে কেনাকাটা করার জন্য দোকানে পাঠানো উচিত কিনা। কিন্তু কারো রক্তের টাইপ ‘‘ও’’ বলে তাকে কম সাবধানতা অবলম্বন করতে হবে- এমন চিন্তা করা কারোরই উচিত হবে না। আমরা চাই না যে কারো রক্তের টাইপ ‘‘ও’’ বলে সে নিজেকে সুরক্ষিত ভাববে- এমন ধারণা তৈরি হোক।’
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





