রঙিন ফুলকপি চাষে সফল কৃষকরা, লাভও বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
রঙিন ফুলকপি
শেরপুরে পরীক্ষামূলকভাবে হলুদ আর বেগুনি রঙের ফুলকপি চাষ করা হয়েছে। রঙিন ফুলকপি চাষে এ জেলায় এই প্রথম। পরীক্ষামূলক প্রথমবারের চাষেই বাম্পার ফলন হয়েছে।
পাশাপাশি বাজারে চাহিদা ভাল থাকায় কৃষকেরাও খুশি। আগামিতে আরো বেশি জমিতে বাহারি রঙের ফুলকপির চাষের পরিকল্পনা করছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এবার প্রথমবার হলুদ, বেগুনি, খয়েরি ও সাদা রঙের ফুলকপি চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। বাজারের এর চাহিদাও ভাল। আগামিতে ব্যাপকভাবে বাহারি রঙের ফুলকপি চাষে কৃষিতে যোগ হবে নতুন মাত্রা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারই প্রথম শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় পৃথকভাবে পরীক্ষামূলক হলুদ, খয়েরি ও বেগুনি রঙের ফুলকপির চাষাবাদ করা হয়েছে। রঙিন ফুলকপিতে ভিটামিন বেশি। এই ফুলকপির দিকে চোখ পড়লে চোখ আটকে যায়।
নকলার কৃষক আবুল কালাম আজাদ মাত্র ২০ শতাংশ জমিতে ২ হাজার হলুদ ও বেগুনি রঙের ফুলকপির চারা রোপণ করেছেন। এতে তার ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার টাকা। তার ক্ষেতে প্রতিটি ফুলকপির ওজন হয়েছে প্রায় এক কেজি। তিনি এসব ফুলকপি বিক্রি শুরু করেছেন। বাজারে এর চাহিদাও বেশি।
আবুল কালাম আজাদ জানান, সাদা ফুলকপির মতোই এর চাষাবাদ পদ্ধতি। খরচও একই। কিন্তু ফলন ভাল। বাজারে এর চাহিদা বেশি থাকায় প্রতিটি কপি বিক্রি করছেন ৩৫ হতে ৪০ টাকায়। তিনি আশা করছেন প্রায় ৭০ হাজার টাকার ফুলকপি বিক্রি করবেন।
অপরদিকে ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের পরামর্শে ১৫ শতক জমিতে চার রঙের ফুলকপির বীজ বপন করেন কৃষক শফিকুল ইসলাম। এতে তিনি কোন প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে শুধু জৈব সার ব্যবহার করেছেন। এতে চারাসহ সব মিলে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। চারা রোপণের ৭০ থেকে ৭৫ দিন পর ক্ষেতে আসে রঙিন ফুলকপি।
ঝিনাইগাতীন সবজি চাষি শফিকুল জানান, রঙিন ফুলকপি এরই মধ্যে বিক্রি শুরু করেছেন। তিনি আশা করছেন, পুষ্টিগুণে ভরপুর এই রঙ্গিন ফুলকপিগুলো ১লাখ ৩০হাজার টাকার মতো বিক্রি করতে পারবেন।
তিনি বলেন, রঙিন এসব ফুলকপি দেখতে প্রতিদিনই এলাকার কৃষকসহ সাধারণ মানুষ আমার জমিতে ভিড় করছেন। কেউ নিচ্ছেন চাষের পরামর্শ আবার কেউ কেউ তুলছেন ছবি। তাছাড়া বাজারে নেওয়া মাত্রই বিক্রি হয়ে যায় এসব রঙিন কপি।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস বলেন, একটি প্রকল্পের আওতায় তিনটি উপজেলায় পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে রঙিন ফুল কপি চাষে সার ও বীজ সরবরাহের পাশাপাশি প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হয়েছে। রঙিন ফুলকপিতে পুষ্টিগুণ বেশি। দেখতেও নজর কাড়ার মতো। ফলন ভাল হওয়ায় আগামিতে ব্যাপকভাবে রঙিন ফুল কপির চাষ করা হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







