রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চলমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে রবীন্দ্রনাথ ও নজরুল চর্চাই হতে পারে এক অনিবার্য সহায়। প্রতিটি আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস।
শনিবার (২৯ এপ্রিল) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সংগীত অ্যালবাম ‘হঠাৎ দেখা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, একটি সংস্কৃতিবান্ধব, সুখী, সমৃদ্ধ ও সাম্যের বাংলাদেশ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ ও নজরুল প্রত্যেক বাঙালির সত্তার সঙ্গে ওতোপ্রোতভাবে মিশে আছেন। তারা সাহিত্যচর্চার মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পাশাপাশি বাঙালির ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত করেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মানবতাবাদ ও সাম্যের বাণী প্রত্যেককে ধারণ করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে বাঙালিত্ব, বাঙালি সংস্কৃতি ও মননশীলতা চর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলকেও আন্তরিকভাবে গ্রহণ করতে হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এবং আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত শিল্পী সুস্মিতা আনিস। পরে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য বিশ্লেষণ করেন বিশিষ্ট মঞ্চ নির্দেশক ও নাট্যাভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ সামাদ।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











