রাকিব হত্যা মামলা : আসামিদের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৮:১২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
খুলনায় নির্মম নির্যাতনে নিহত শিশু রাকিব (১২) হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা অভিযোগ আমলে নিয়ে ৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিদের জামিন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে রাকিব হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আগামী ৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তবে এ সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এদিকে, আদালত চত্বর থেকে দুর্বৃত্তরা রাকিবের ছোট বোন রিমিকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ উঠলেও বিষয়টি স্রেফ ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে পুলিশ। এ কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আসামিপক্ষের দু’জনকে থানায় নেওয়া হলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।
খুলনা সদর থানার উপ-পরিধর্শক (এসআই) মোস্তাক আহমেদ উইমেননিউজকে জানান, তারা আসামিদের স্বজন, মামলার বিষয়ে জানতে আদালতে এসেছিলেন। কিন্তু বাদীপক্ষ ভুল ভেবে তাদের ধাওয়া করে। গত ৩ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ শরীফ মোটর্সের ভেতরে মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও সহযোগী কথিত চাচা মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আসামিরা সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচারকাজ শুরুর জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





