ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:২৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

রাখাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। এর জন্য দেশটির সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীরা একে অন্যকে দায়ী করেছে।

ঘটনায় আরো ৫ শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছেন। দেশটির কিয়াউক ইয়ান গ্রামে জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ফোনে এ কথা জানান।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলেও জানান জাও। তিনি অভিযোগ করেছেন, এই ল্যান্ডমাইনটি আরাকান আর্মির সদস্যরা পেতে রেখে গেছে। অপরদিকে আরাকান আর্মির মুখপাত্র এর জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন।

গত বছর মিয়ানমারে সহিংসতায় নিহত হয়েছে ১৪৩ শিশু। এছাড়া, গত ডিসেম্বরে নতুন করে উত্তেজনা শুরু হলে রাখাইন রাজ্য থেকে লাখো মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

-জেডসি