ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

রাগীব-রাবেয়া মেডিকেলে তিনদিনের শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৪ পিএম, ১৪ মার্চ ২০১৮ বুধবার

সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে নেপালগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন এই মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী। তাদের মধ্যে ১১জন ছাত্রী ২ জন ছাত্র। তাদের ভাগ্যে কী ঘটেছে-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তিনদিনের শোক ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় জালালাবাদ রাগীব-রাবেয়া রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি জানান, ১৩ নেপালি শিক্ষার্থী দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন। তবে তাদের ভাগ্যে কী ঘটছে তা এখনও বলা যাচ্ছে না। যদিও প্রাথমিক খবরে তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় আমরা শোকাহত। এ কারণে তিন দিনের শোক ঘোষণা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে। এছাড়া কলেজের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

উল্লেখ্য, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় ছুটি কাটাতে নিজ দেশে যাচ্ছিলেন মেডিক্যাল কলেজের নেপালি ১৩ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা হচ্ছেন-১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

কলেজের অধ্যক্ষ বলেন, চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের জন্য দুই মাসের মতো সময় লাগে। সাধারণত রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট থাকে না। তাই ওই সময়ে সবাই নিজেদের বাড়িতে চলে যায়।

তিনি আরও জানান, আমরা নেপালি অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে তাদের অ্যাম্বাসির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন তারা। ওই মেডিক্যালে ২৫০ জন নেপালি নাগরিক পড়ছেন বলেও জানান তিনি।