ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৯:৪৭:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

রাজ দায়িত্ব ছেড়ে সাধারণ বেশে মেগান মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব ছাড়ার পর কানাডায় আগের মতো সাধারণ জীবনযাপন শুরু করেছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। গতকাল সোমবার লেগিংস ও প্লেড বুট পরে ছেলে আর্চিকে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়ার একটি পার্কে হাঁটতে বের হন তিনি। ছেলেকে যে ক্যারিয়ারটিতে নিয়েছেন সেটি মাত্র ১৮০ ডলার মূল্যের বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এর খবরে বলা হয়।

কিছুটা কুয়াশাচ্ছন্ন বাদলা আবহাওয়ার মধ্যেই ছেলে আর্চি ও দুটি পোষা কুকুর নিয়ে ভিক্টোরিয়ার হর্থ হিল পার্কে বেড়াতে যান সদ্য রাজকীয় দায়িত্ব ছেড়ে আসা ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। এ সময় তার পরনে ছিল ৯৮ ডলার মূল্যের লুলুলেমন ব্রান্ডের ‘অ্যালেঞ্জ’ লেগিংস, একটি ফর্ম-ফিটিং নেভি স্যুট এবং একটি বিয়ানি টুপি।

আর ছেলে আর্চিকে পরানো হয়েছিল ‘এইচ অ্যান্ড এম’ ব্র্যান্ডের ২৫ ডলার মূল্যের কটনের জামা। মেগানের পায়ে ছিল কানাডিয়ান ব্র্যান্ড কামিকের ১৬০ ডলার মূল্যের ‘সিয়েনা’ বুট যা তিনি প্রিন্স হ্যারিকে বিয়ে করার আগে প্রায়শই পরতেন। ২০১৬ সাল থেকেই এই প্লেড বুট পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে মেগানকে।

পছন্দের লেগিংস বা স্কিনি জিন্সের সঙ্গে এই বুট পরে যোগ ব্যায়ামে,স্যুটসের সেটে এবং কুকুরদের নিয়ে হাঁটতে যেতেন প্রাক্তন এই অভিনেত্রী। গতকাল আগের সেই পোশাকে বেশ হাস্যোজ্জ্বল লাগছিল মেগানকে।এদিকে, গতকাল সোমবার লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে যোগদান শেষে প্রিন্স হ্যারি কানাডার ভ্যানকুভারে যান। লন্ডনের সম্মেলনটি রাজপরিবারের প্রতিনিধি হিসেবে তার শেষ আনুষ্ঠানিক রাজকীয় দায়িত্ব বলে মনে করা হচ্ছে। তার এই চলে যাওয়াকে ‘প্রতীকী প্রস্থান’ বলা হচ্ছে। বাকিংহাম প্রাসাদ হ্যারি-মেগানের রাজকীয় উপাধি সরিয়ে নেওয়ার ঘোষণার দুদিন পর প্রিন্স হ্যারি যুক্তরাজ্য ছেড়ে কানাডায় চলে গেলেন।

-জেডসি