ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১২:২৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

রাজকীয় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন হ্যারি ও মেগান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল

রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এক বিবৃতিতে বুধবার এ কথা জানান তারা। কারও সঙ্গেই আলোচনা না করে হ্যারি ও মেগানের নেওয়া এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রানি।

গতকাল প্রিন্স হ্যারি ও মেগান এক বিবৃতিতে বলেন, ‘আমরা পরস্পরের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক মাসের আলোচনার প্রতিচ্ছবি।’

এতে আরও বলা হয়, ‘আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করলেও রানিকে সমর্থন করা অব্যাহত রাখতে চাই।’

তারা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছেন। তারা যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় থাকার সময়ের মধ্যে একটি সমন্বয় করতে চান বলেও জানান হ্যারি ও মেগান।

এই দম্পতির এমন ঘোষণার ৪০ মিনিটের মাথায় বাকিংহাম প্যালেসও একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘হ্যারি ও মেগানের ভাবনাটি প্রাথমিক পর্যায়ে আছে। তারা ভিন্নভাবে থাকার ইচ্ছা পোষণ করছেন, সেটি আমরা বুঝতে পারছি। তবে এ ধরনের জটিল বিষয় নিয়ে আরেকটু সময় নিয়ে কাজ করতে হবে।’

বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ‘সিনিয়র রয়্যাল’ উপাধি নিতে চাচ্ছেন না। তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় আছেন রানি দ্বিতীয় এলিজাবেথের দুই নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। সে হিসেবে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে বিবেচিত হন। তাদের নির্দিষ্ট কিছু রাজকীয় দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা থাকে। ফলে হ্যারি ও মেগান এই জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর অর্থ দাঁড়ায়, তাদের ওপর থাকা রাজকীয় দায়িত্ব থেকে তারা অব্যাহতি চাইছেন।

রানির সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে হ্যারি-মেগানের নেওয়া এমন সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাদি, বাবা প্রিন্স চার্লস বা ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা করেননি প্রিন্স হ্যারি। এতে বাকিংহাম প্যালেস হতাশা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ মে বিয়ে করেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও মার্কিন টিভি সিরিয়াল ‘স্যুইটস’ এর অভিনেত্রী মেগান মার্কেল। মেগান ৩৫ বছর বয়সী প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়।