ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে অ্যাসিডের শিকার এক নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৯ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

রাজধানীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন এক নারী। হাজারীবাগ এলাকায় সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে তিনি এ হামলার শিকার হন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে।

আহত ওই নারীর নাম আকলিমা আক্তার (২৫)। হাজারীবাগের বউবাজারে বালুর মাঠ এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন বলেন, সকালে রাস্তায় আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

এদিকে  চিকিৎসকরা জানান, আকলিমার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। ডান ঘাড় ও গলায় ক্ষত বেশি।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।