ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৩৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রাজধানীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট: ০৫:৫৭ পিএম, ৪ আগস্ট ২০১৫ মঙ্গলবার

1430745373 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় আজ মঙ্গলবার এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ নিয়ে গত  ছয় দিনে রাজধানীতে চারজন ধর্ষণের শিকার হলো। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর উইমেননিউজকে বলেন, ‘কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি আমরা। আর এ অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।’ ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৭ বছর বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ। সাইনবোর্ড এলাকায় একটি কলেজের পড়াশোনা করত মেয়েটি। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।   এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী এক কিশোরী (১৭) এবং গত শনিবার মিরপুর ও রায়েরবাজারে দুজন ধর্ষণের শিকার হয়। ০৪.০৮.২০১৫