ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৪৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে একটি কাভার্ড ভ্যানের চাপায় রিকশা আরোহী মাহমুদা বেগম নামে একজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন ছেলে মাহিন (১১)।

রবিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আজ ভোরে মাহিন ও তার মা বরিশাল থেকে ফিরছিলো। সদরঘাটে থেকে রিকশা নিয়ে তাদের মগবাজারের মধুবাগের বাসায় যাচ্ছিলো। রিকশাটি কাকরাইল মোড়ে পৌঁছলে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহিনের মা। পরে পথচারীরা আহত মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

এই তথ‌্যের সত‌্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান।

-জেডসি