ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীতে কোমল পানীয় পান করে অজ্ঞান ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর তিন শিক্ষার্থী কোমল পানীয় পান করে অজ্ঞান হয়েছে। তারা সবাই খিলগাঁও মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় আশিক (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শিক্ষার্থীরা হলো- রাকিব (১২), সোলায়মান (১৩) ও শাহিন (১১)।

সোমবার (৮ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় ও তাদের পাকস্থলী ওয়াশ করা হয়।

উদ্ধার করে নিয়ে আসা খিলগাঁও মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাসেল গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়ে তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশের পর তাদেরকে ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশিক নামে এক কিশোরকে আটক করেছি। সে স্পিড ক্যানের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা অজ্ঞান হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।