রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার
ফাইল ছবি।
অবশেষে রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ১৯টি স্থানে অস্থায়ীভিত্তিতে পশুর হাট বসানো হবে। আগামী ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত নগরীর এসব অস্থায়ী হাটে পশু বিক্রি করা যাবে।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি হাট বসবে। আগামী ১৭ জুলাই থেকে এসব হাটে পশু কেনা–বেচা শুরু হবে।
ঢাকার দক্ষিণ এবং উত্তর - দু'টি সিটি কর্পোরেশন থেকেই ঘোষণা করা হয়েছে, নগরীর বিভিন্ন জায়গায় ১৭ জুলাই থেকে কোরবানির পশুর হাট শুরু হবে।
কর্তৃপক্ষ বলেছে, ঢাকার দুই সিটি কর্পোরেশনেই ১৭ জুলাই থেকে ২১ জুলাই অর্থাৎ ঈদের দিন পর্যন্ত হাট চলবে।
গত কয়েক সপ্তাহ যাবত করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে পয়লা জুলাই থেকে দেশে চলছে সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধ।
এর মধ্যে গরুর হাট শুরু করা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা ছিল।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সারুলিয়ায় একটা স্থায়ী হাট এবং ১০টি অস্থায়ী হাট নিয়ে ১৭ জুলাই থেকে এই হাট শুরু হচ্ছে। হাটগুলো চলবে ঈদের দিন পর্যন্ত।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ীসহ মোট নয়টি পশুর হাট বসবে।
এই হাটগুলো ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে।
এদিকে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, সারা দেশের কোরবানির পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৪ জুলাই ৬৪ জেলার জেলা প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








