রাজধানীতে গণপরিবহন সংকট, যাত্রীদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক ও সরকারি দলের পাল্টা জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। গণপরিবহনের জন্য মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
রোববার (৪ আগস্ট) সকাল ৭টা থেকেই গণপরিবহনের জন্য অফিসগামী মানুষের দীর্ঘ অপেক্ষা। তবে মিলছে না বাস। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিন গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজিপাড়া, মিরপুর ১০ সহ রাজধানীর প্রায় সব সড়কেই এমন অবস্থা লক্ষ্য করা যায়।
এ সময় রাস্তা ফাঁকা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। অপেক্ষায় থাকা যাত্রীরা বলেন, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছি না। মাঝে মধ্যে কোনো বাস এলে সেটি থাকে যাত্রীভর্তি।
পল্টনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কারওয়ান বাজারগামী মাহিম নামে এক যাত্রী বলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। দু-একটা আছে, যাত্রী বোঝাই।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে সরকার পতনের এক দফা ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে পূর্বঘোষিত কর্মসূচি সর্বাত্মক অসহযোগ এর ডাক দেয়।
অন্যদিকে একইদিন দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ও দেশজুড়ে সকল বিভাগীয় শহর ও জেলা শহরে জমায়াতের ঘোষণা দেয়।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











