ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২:৫৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০০ এএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হয়েছে।

বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ বজলুর রশিদ। তবে শনিবার বৃষ্টি কমে শীত বাড়বে বলেও জানান তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা ছিলো, বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে, ৩ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে সামান্য।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন, দেশের দক্ষিণের জেলাগুলোয় বেশি বৃষ্টি হতে পারে। মূলত এটি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।