ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:৩০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।

ওই নারীর পরনে ছিল লাল ও কমলা রঙের সালোয়ার-কামিজ।