রাজধানীতে দম্পতির মর*দেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল চিরকুট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে মো. মুঈদ (৩৫) ও আইরিন আক্তার (৩০) নামে এক দম্পতির মর*দেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ওয়ারী থানা পুলিশ।
মর*দেহ উদ্ধারের সময় তাদের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখাসহ আরও কিছু তথ্য লেখা রয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার আহমেদ জানান, খবর পেয়ে তারা ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি বাসায় খাটের ওপর থেকে দুজনের মর*দেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত মুঈদ ক্যানসার আক্রান্ত ছিলেন। তার স্ত্রী আইরিন ঘর থেকে বের হতেন না। স্বামীর অসুস্থতায় তিনি বিষণ্ন থাকতেন। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, আইরিন কুমিল্লার জেলা চৌদ্দগ্রাম থানা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। মুঈদ কুমিল্লার দাউদকান্দি থানার আড়াই কান্দি গ্রামের মুসা মিয়ার সন্তান। তারা ওয়ারীর জমজম টাওয়ারের (১৯/বি) পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
নিহত মুঈদের বাসার মালিক মো. নূর হোসেন আরিফ জানান, তারা চিরকুট লিখে গেছেন। চিরকুটে লিখেছেন, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাদের যেন পারিবারিক কবরস্থানে দাফন করা না হয়। সরকারি কবরস্থানে দুজনকে যেন একই সঙ্গে দাফন করা হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






