ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজধানীতে দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বংশালে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে ঝুমুর (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয়তলায় এ দুর্ঘটনা ঘটে। কিশোরীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. ইউসুফ বলেন, ঝুমুরসহ আরও কয়েকজন শিশু কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। হঠাৎ কাপড়ের সঙ্গে গলা পেঁচিয়ে যায় ঝুমুরের। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।