ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীতে পাচারের হাত থেকে বাঁচল ২৩ নারী, গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় পাচার চক্রের অন্যতম হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক বলেন, তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত ১১ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।