রাজধানীতে বাস উল্টে ৭ নারী আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে সাত নারীশ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেয়া হয়।
আহতেরা হলেন—রাশেদা বেগম (২৮), মাইনোর খাতুন (৩৫), লাকি আক্তার (৩৫), পারভিন (৩৪), নিলুফা ইয়াসমিন (৩০), হুসনেআরা (৩৫) ও রাশেদা আক্তার (৩১)। আহতেরা সকলেই অ্যাপারেল লিমিটেড গার্মেন্টস শ্রমিক।
গার্মেন্টেসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফয়সাল আহমেদ ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে আমাদের একটি স্টাফবাসে অন্তত ৩০ জন নারী শ্রমিক পূর্বাচলের কালিগঞ্জ নগর ইউনিয়নের গার্মেন্টসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে নেভি হেডকোয়ারটার ও আর্মি স্টেডিয়ামের মাঝামাঝি স্থানে আমাদের স্টাফ বাসটি ইউটার্ন নেয়ার সময় উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে আবার কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সাতজন বেশি আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’
ফয়সাল আহমেদ বলেন, ‘আহতদের মধ্যে অনেকের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। ঢামেক থেকে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে অ্যাপারেল গার্মেন্টসের সাত নারী শ্রমিককে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকে হাত ও পায়ে আঘাত পেয়েছে এবং মাথা ফেটে গেছে। তাঁদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।’
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






