ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:৪৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এক ছাত্র নিহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধে করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপাকে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী লোকজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিনথিয়া জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার হোসেন নামে বিইউপির এক ছাত্র নিহত হয়। ঘটনাটি জানাজানি হলে বিইউপির শিক্ষার্থীরা নর্দ্দা এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের সরাতে চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে নর্দ্দা এলাকার ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই সড়কটি দিয়ে চলাচল করা মানুষ।

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত ১৭ মার্চ রবিবার থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্রাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

-জেডসি