রাজধানীতে ব্যবসায়ি হত্যাকান্ডে জড়িত মা-মেয়ে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২০ জুন ২০২০ শনিবার
রাজধানীতে ব্যবসায়ি হত্যাকান্ডে জড়িত মা-মেয়ে গ্রেফতার
রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেকে ব্যবসায়ি হেলাল উদ্দিনের (২৬) খন্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হচ্ছে-নিহত হেলালের বন্ধু চার্লস রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)। গ্রেফতারকৃতরা সম্পর্কে মা ও মেয়ে।
গত রোববার দুপুরে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার নিজবাসায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ মামলাটির তদন্ত শুরু করে।
আজ শনিবার রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য ব্যবসায়ি হেলাল উদ্দিনকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। তবে হত্যার মূলপরিকল্পনাকারী রূপম এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই মামলাটি তদন্ত করতে গিয়ে দেখা যায়, গত ১৫ জুন হেলালের খন্ডিত দেহ বস্তায় ভরে নিয়ে একটি অটোরিকশায় উঠছিল রূপম, এমন ভিডিও ফুটেজ আসে গোয়েন্দাদের হাতে। সেই ফুটেজ বিশ্লেষণ করেই রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










