ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১২:১৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

রাজধানীতে ভবনের ছাদে মিলল দম্পতির লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীতে ভবনের ছাদে মিলল দম্পতির লাশ

রাজধানীতে ভবনের ছাদে মিলল দম্পতির লাশ

রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি ভবনের ছাদ থেকে স্বামী-স্ত্রীর লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শহীদ আহমেদ (২৭) ও মর্জিনা (২১)।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, রাত সাড়ে নয়টার দিকে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে লাশের কাছে রাখা জাতীয় পরিচয়পত্র থেকে শহীদের নাম জানতে পারে পুলিশ। এছাড়া লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল মার্জিনার লাশ ছাদে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে রয়েছে।

পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের সন্দেহ, পারিবারিক কলহের জের ধরে শহীদ তার স্ত্রীকে হত্যা করেছে এবং পরে নিজে আত্মহত্যা করেছে।