রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০) নামে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচ বছর আগে এই দম্পতির বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান নেই। দুজনই আপাতত বেকার ছিলেন। তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়।
নিহতদের বন্ধু তানজিলা জানান, আমার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল সোমবার। এ উপলক্ষে গাজীপুরের টঙ্গী কলেজ গেটেই তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম। সেখানে তারা মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন। পরে তাদের আবদারে তারা মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন।
তিনি আরও বলেন, উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বি-মিমের অবস্থান জানতে কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন জানান দুর্ঘটনায় আহত হয়ে তারা পড়ে আছেন। পরে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






