ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:৫২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার

রাজধানীতে পাঁচ এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীতে পাঁচ এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর পাঁচ এলাকায় আজ শনিবার পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মগেট, শুক্রাবাদ, জাতীয় সংসদ ভবন এলাকা, রাজাবাজার, মণিপুরীপাড়ার সব ধরনের শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক ও ক্যাপটিভ পাওয়ার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শেরেবাংলা নগর, পূর্ব রাজাবাজার, কবরস্থান গলি এলাকার ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন অপসারণ করে নতুন স্থাপিত পাইপলাইনের ‘টাই-ইন’এর কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানায় তিতাস।