ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ০:০৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

রাজধানীতে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

রাজধানীর গুলিস্তান থেকে ৬ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে অলিম্পিক ভবনের পাশের মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিহত শিশুর নাম সানি এবং তার বয়স ৬ বছর। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, লাশটি প্লাস্টিকের একটি বস্তার ভেতর তোষক দিয়ে ঢাকা ছিল। শিশুটির মাথার ডান পাশে কানের কাছে কিছুটা থেঁতলানোর আঘাত ও গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।  ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তিনি আরও জানান, শনিবার রাত ১০টা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পর খোঁজাখুজির এক পর্যায়ে ওই স্থানে লাশটি পেয়ে পুলিশে খবর দেন তারা। সানির বাবার নাম সাগর শেখ ও মায়ের নাম মা ঝর্ণা বেগম। গুলিস্তানের ওই এলাকায় ভবঘুরে জীবনযাপন করেন তারা।