রাজধানীতে শীতের সবজির চড়া দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
রাজধানীতে শীতের সবজির চড়া দাম
শীত বাড়তেই রাজধানীর কাঁচাবাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। প্রচুর সরবরাহ থাকার পরও কমছে না দাম। আজ শুক্রবার রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
সব চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি শিম। বাজার ও মান ভেদে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। বাজারে প্রতিকেজি ১০০ টাকা বা তার থেকে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো।
বেগুন মান ও বাজার ভেদে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এ সবজিটির দাম কেজিতে বেড়েছে ২০ টাকারও বেশি। গত সপ্তাহে বেগুন বিক্রি হয় ৬০-৮০ টাকা কেজি। এছাড়া চড়া দামে বিক্রি হওয়া আর এক সবজি হলো গাজর। ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাজর।
দাম বাড়ার ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, শীতের আগাম সবজি হওয়ার কারণে শিমের দাম চড়া। আর টমেটো ও গাজরের মৌসুম এখন নয়। বাজারে যে পাকা টমেটো বিক্রি হচ্ছে তা আগে থেকে মজুদ করা। গাজর কিছু মজুদের, কিছু আমদানি করা। যে কারণে এসব পণ্যের দাম চড়া।
কারওয়ানবাজারের সবজি ব্যবসায়ী আলম বলেন, শিমের দাম আর কিছুদিন ১০০ টাকার ওপরে থাকবে। বাজারে পুরোদমে শিম আসতে শুরু করলে দাম কমবে। তার আগে শিমের দাম কমার খুব একটা সম্ভাবনা নেই।
এদিকে চড়া দাম না হলেও কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে ফুলকপি, বাধাকপি ও বরবটি। বাজার ভেদে ছোট আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। বাধাকপি কেজি ৩০-৪০ টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে।
এছাড়া পটল, ঝিঙা, ধুন্দল, চিচিংগা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, পেঁপের দাম কিছুটা কমেছে। কিছু বাজারে এ সবজিগুলো ৩০ টাকা কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকা কেজি ধরে বিক্রি হওয়া কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে গত এক মাসের বেশি সময় ধরে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগের সপ্তাহের মতো দেশি পেঁয়াজ ১৫০-১৬০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।
অন্যদিকে মাছের দরদাম ওঠানামা নিয়ে ভিন্ন কথা বলছেন বিক্রেতা। বাজারে প্রতিকেজি চিংড়ি ৭শ, পাবদা ১ হাজার থেকে ১২শ', কেজিওজনের বোয়াল ৩৫০, টেংরা ৩২০ থেকে ৬শ', রুই-কাতল ২২০ থেকে ২৩০ আর পাঁচমিশালি ২শ' টাকা।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৬০, গরু ৫৫০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৭৫০ টাকা কেজি দরে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









