রাজধানীতে শুরু হলো জুয়েলারি এক্সপো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১২ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আজ থেকে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বর্নাঢ্য আয়োজনে শুরু হয়েছে জুয়েলারি এক্সপো ২০২২। জুয়েলারি শিল্পে এধরণের আয়োজন বাংলাদেশে এটাই প্রথম।
এই জুয়েলারি মেলা ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ঢুকতে কোন টিকেট লাগবে না। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে। এতে প্রথম পুরষ্কার থাকবে ১০ লাখ টাকা। ২য় পুরস্কার ৫ লাখ টাকা। ৩য় পুরস্কার থাকবে ১০টি। এর প্রতিটিতে বিজয়ীরা পাবেন ১ লাখ করে টাকা । মেলায় সাংবাদিকদের জন্য রয়েছে আলাদা র্যাফেল ড্র এর ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ মার্চ, ২০২২) দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক এবং দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এই এক্সপোর উদ্বোধন করেছেন। এ সময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
এক্সপোর উদ্বোধন করে ইমদাদুল হক মিলন বলেন, ‘আজকে ঐতিহাসিক একটি দিন। আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণ করেছিলেন। জুয়েলারি এক্সপোর জন্য আজকের মতো শুভ দিন আর হয় না।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কথাটির সঙ্গে উপস্থিত ব্যবসায়ীদের স্বপ্নের মিল আছে। আমাদের প্রধানমন্ত্রীও সোনার বাংলা গড়তে চাইছেন।
হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যারা জড়িত, আমি মনে করি, তারাও সোনার মানুষ। তাদের হাত ধরে দেশও সোনার দেশ হয়ে উঠতে পারে, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। ’
ইমদাদুল হক মিলন আরো বলেন, ‘জাতির পিতার জন্মবার্ষিকীর এই মহান দিনে জুয়েলারি শিল্পের নতুন একটি যাত্রা শুরু হয়েছে।
বাংলাদেশে জুয়েলারি এক্সপোর আয়োজন হবে সেটি আগে চিন্তাও করতে পারতেন না জুয়েলারি ব্যবসায়ীরা। সেটি সম্ভব করে দিয়েছে বাজুসের বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর। তিনি ‘গার্মেন্টসের মতোই দেশের স্বর্ণ শিল্প ও বিশ্ব বাজারে জায়গা দখল করে নেওয়ার লক্ষেই বাজুস নিয়ে কাজ করে যাচ্ছেন।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বাজুসের নতুন নেতৃত্ব ক্রান্তিকালে হাল ধরেছে। এ শিল্পের বিকাশে অনেক বড় বিনিয়োগ এসেছে। ফলে দেশের স্বর্ণ ব্যবসা শিল্পে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাজুসের সাবেক সভাপতি ড. দিলীপ রায় বলেন, অতি সম্প্রতি দেশের প্রতিটি জেলা ও উপজেলার ব্যবসায়ীরা বাজুসের পতাকাতলে এসেছেন। আশা করা যায়, স্বর্ণ এবার বিদেশে রপ্তানি হবে। গার্মেন্টসের পর এ শিল্প সবচেয়ে বেশি রপ্তানি আয় করবে। সরকারকে রাজস্ব দেবে। বিদেশিরা স্বর্ণের জন্য বাংলাদেশে আসবে।
এ দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটাতে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’-এ দর্শনার্থী ও ক্রেতাসাধারণকে আমন্ত্রণ জানান বক্তারা।
বাজুস জানিয়েছে, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুঃসাহসিক এক অভিযাত্রায় সহযাত্রীদের সঙ্গে নিয়ে দেশের অর্থনৈতিক খাতের উন্নয়নের অগ্রযাত্রায় যোগ দিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই প্রথম বাংলাদেশে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’-এর আয়োজন করেছে।
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী











