রাজধানীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ভোরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায় বুধবার। পুলিশের কাছে সে জানায়, কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।
ভুক্তভোগী ছাত্রী জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন।
ভুক্তভোগী ছাত্রী আরও জানায়, শুভ ও আলামিন মিলে চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালিয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে রেখে পালিয়ে যায় ওই দুজন। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











