ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ০:১১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ও এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।

আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বুধবার বিকেল মনিপুরের ১১ নম্বর রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত চার শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা মারা যান।