ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:২০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

রাজধানীতে হঠাৎ এক পশলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

গত বেশ কয়েকদিনের প্রচন্ড গরমে অবশেষে রাজধানীতে এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন অংশে এই বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির পরিমাণ কম হলেও ক্ষণিকের জন্য স্বস্তি বোধ করে নগরবাসী। 

এছাড়া সারাদেশে বৃষ্টিপাত হওয়াতে স্বস্তি মিলেছে। রাজধানীতে সকালের পর সারাদিন আর বৃষ্টি না হলে আকাশ মেঘে ঢাকা ছিল। 

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হয়েছে। এ কারণে আজ ঢাকা ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বাংলাদেশে এটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে দুর্বল ও মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে এখন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেবে ভারি বর্ষণের দেখা মিলতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া বৃষ্টি হলে গরমের মাত্রা আরও কমে আসবে।

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘন্টার শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ,রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ সামান্য প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।