ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৬:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজধানীতে ১০ শিশু উদ্ধার, আটক ৪

আপডেট: ১২:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

119617_1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি আবাসিক ভবন থেকে ১০শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে পাচারকারী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার দুপুরে রামপুরার বনশ্রী এলাকার সি ব্লকের একটি বাসার ছয় তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’র কার্যালয়ে এ অভিযান চালায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উইমেননিউজকে জানান,আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের এনেছেন।তবে ওই শিশুদের একটি কক্ষে গাদাগাদি করে রাখায় সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই শিশুদের বয়স ৮ থেকে ১২ বছর। মুনতাসিরুল ইসলাম জানান,আটক ব্যক্তিরা শিশু পাচার করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।তাদের এনজিও সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

এই বিভাগের জনপ্রিয়