ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২:৫৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

রাজধানীতে ১৪ দলের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। 
আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।
১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।