রাজধানীতে ৩ দিনব্যাপী ‘গৃহায়ন মেলা’ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার
একটি ছোট্ট সুন্দর, সাজানো ঘরের স্বপ্ন রয়েছে আমাদের সবার। সেই স্বপ্ন পূরনে আনন্দ ঘন পরিবেশে আজ সোমবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো ৩ দিনব্যাপী ‘গৃহায়ন মেলা’।
বিশ্ব বসতি দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় আয়োজিত গৃহায়ণ মেলা ফিতা কেটে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ।
তিনি বলেছেন, বসতি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। অন্ন বস্ত্রের পরেই মানুষের প্রয়োজন আবাসন। সরকার ব্যাপক কাজ করছে। তিনি বলেন, ‘সবার জন্য আবাসন করা হবে। কেউ থাকবে না গৃহহীন’।
এবারের মেলায় ২৪টি আবাসন তৈরি বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ৯ অক্টোবর পর্যন্ত মেলা চলবে। আয়োজকরা জানান, আবাসন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিবারের মতোই নিয়ে এসেছে বিভিন্ন প্রকল্প। এক ছাদের নিচে এই আয়োজনে ক্রেতাদের যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হয়েছে।
সময় করে একবার ঘুরে আসার আহবান জানিয়েছেন আয়োজকরা। তারা বলেছেন, হয়তো সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন স্বপ্নের সেই ঘরের (ফ্লাটের) চাবি (যন্ত্রপাতি) অথবা পৃথিবীর বুকে এক টুকরো জায়গার মালিক হয়ে সাশ্রয়ী দ্বিতল ভবন তৈরির কলাকৌশল জেতে যেতে পারেন। ক্রেতাদের সুবিধার্থে মেলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ছাড় এবং সহজ কিস্তিতে ফ্লাট নির্মাণ করার দ্রব্যসামগ্রী কেনার অফার নিয়ে এসেছে।
গৃহায়ন মেলা উদ্বোধনের আগে বিকেল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০১৯ এর অনুষ্ঠান শুরু হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। এ জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।
তিনি বলেন, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৈরি হচ্ছে কঠিন বর্জ্য। এসব বর্জ্যে পরিবেশ করেছে দূষিত। ৭ থেকে ১০ মেট্রিকটন বর্জ্য বিশ্বে তৈরি হচ্ছে। শতকরা ৮০ ভাগ তরল বর্জ্য পানিতে ফেলা হচ্ছে। এ কারণে ৪ লাখ থেকে ১০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সুষ্টু ভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে রাষ্ট্রপতি সকলের প্রতি আহবান জানান।
বর্জ্য সম্পদে পরিণত করে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ সম্ভব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বর্জ্যকে সম্পদে রুপান্তর করার এ যাত্রায় সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণে দেশবাসীর প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, নাগরিকদের জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। এ মৌলিক উপকরণের তৃতীয়টি হচ্ছে বাসস্থাপন। দেশের সকল নাগরিকের জন্য বাসস্থান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বক্তব্য রাখেন।
এর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে বিকেল ৪ টাকা ৪৫ মিনিটে ফিতা কেটে গৃহায়ণ মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মেলায় অবস্থিত স্টল দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











