ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১১:৪১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এর আগে বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়।

সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মশিউর রহমান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চলতি বছরের ১০ জুন বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসায় ফেরেন বেগম জিয়া।