রাজধানীর কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
রাজধানীর কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা
রাজধানীর কলাবাগান এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলাবাগান এলাকার নর্থ সার্কুলার রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম সাজেদা আক্তার (৩৫)। তিনি দুই শিশু সন্তানসহ স্বামী ফেরদৌস আলমের সঙ্গে নর্থ সার্কুলার রোডের একটি বাসায় থাকতেন। তার স্বামী রিকশাচালক।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেরদৌস বাসায় ফেরেন। এ সময় স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তিনি সাজেদাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পুলিশ আরও জানিয়েছে, সাজেদার চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গেলে ফেরদৌস পালানোর চেষ্টা করেন। এ সময় লোকজন তাকে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ ফেরদৌসকে থানায় নিয়ে যায়। সাজেদার মরদেহ উদ্ধার করে করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। স্বামী তাকে নানা বিষয়ে সন্দেহ করতেন। এর জের ধরে বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ফেরদৌস সাজেদাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ফেরদৌসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






