রাজধানীর কাঁচাবাজারে ক্রেতার সমাগম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৬ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার
ঈদের পর আজ শুক্রবার রাজধানীতে কিছুটা লোকসমাগম বেড়েছে। তাই আজ রাজধানীর কাঁচাবাজারে ক্রেতার উপস্থিতিও লক্ষ্য করা গেল। আজ সব্জি আর মাছের বাজারে ক্রেতার সমাগম ছিলো বেশ।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সব্জির পর্যাপ্ত সরবরাহ। প্রতি কেজি কাঁকড়ল ৪০ থেকে ৪৫ টাকা , বেগুন ৪০-৪৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স, পটল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, করল্লা ৪০ থেকে ৪৫, চিচিঙ্গা ৪০ টাকা কেজি ,কাঁচা মরিচ ৪০ -৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খিলগাঁও তালতলা মার্কেটে বাজার করতে এসেছেন উম্মে হাবিবা। বলেন,আজকে সব্জির দাম একটু বাড়তি লাগছে। মনে হচ্ছে অনেকদির পর যেন সব্জি কিনছি।
মাছের বাজার গতকালের মত আজও জমজমাট। প্রতিকেজি রুই ও কাতলা ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, শিং মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, পাঁচমিশালী ৩০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মনিপুরী বাজারে মাছ কিনতে এসেছেন রহমতুল্লাহ। বলেন, মাছের দাম বেশি চাচ্ছে। পরিবারের সবাই মাছ খেতে চাচ্ছে। তাই মাছ কিনতে এসেছি।
চালের বাজারে গিয়ে দেখা যায়, নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৬ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরের ডাল ৮৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।
বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৬-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










