ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় আজ মঙ্গলবার গ্যাস থাকবে না। এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মণিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মণিপুরিপাড়া পশ্চিমপাশ, শিশুমেলা হতে আগারগাঁও সংযুক্ত আশপাশের এলাকার সকল আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।