ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:১২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রাজধানীর কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৩ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ সোমবার  সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট থেকে সায়েন্স ল্যাবরেটরির পশ্চিম পাশে, কলাবাগান, বশিরউদ্দিন রোডের উভয় দিকে, ধানমন্ডি থানা, রাজাবাজার থেকে ইন্দিরা রোড ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ আজ সকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে। পাইপ লাইন স্থানান্তর কাজ শেষ হওয়া মাত্র গ্যাস সরবরাহ শুরু হবে।