ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রাজধানীর খিলগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানার তালতলা এলাকায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের আত্মীয়  বলেন, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জন্মের পরপর তার বাবা-মার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তারা আবার অন্য জায়গায় বিয়ে করেন। এরপর থেকেই সে তার দাদির কাছেই থাকত। সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিষয়টি তার দাদি ও ফুফু জানতে পারে। জানার পর তাকে অনেক বকাঝকা করা হয়। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাকে কড়া শাসনে রেখেছিল তার পরিবার। গতকাল রাতে দাদির সঙ্গে শুয়েছিল সে। দাদি বাথরুমে গেলে দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও থেকে এক কিশোরীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার আমাদের জানায়, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় বকাবকি করলে সে আত্মহত্যা করে। তার বাঁ হাতে ধারালো ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে।

মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়ে তারাই তদন্ত করছে।