রাজধানীর গ্রিন রোডে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
রাজধানীর কলাবাগানের গ্রিন রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত পৌনে ৯ টার দিকে গ্রীন রোড কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের পাশে বাড়ী নম্বর ১৬৮/৮ ভবনের চতুর্থ তলায় ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে শায়িত অবস্থায় সাদিয়ার মৃরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিপ্লব হোসেন বলেন, গত ৩ বছর ধরে সাদিয়া ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। আজ বাসার মধ্যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রাতে শায়িত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মেয়েটি কিশোরগঞ্জ সদর উপজেলার মো. তোফিক মিয়ার সন্তান।
সাদিয়ার বাবা কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় থাকেন। মা অনেক আগেই মারা গেছেন। ওই ফ্ল্যাটে মাসিক ৪ হাজার টাকা বেতনে কাজ করতো সাদিয়া। তার বাবা প্রতিমাসে সেই বাসায় গিয়ে টাকাটা নিয়ে যেত। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে ঝগড়ার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
এসআই বিপ্লব আরও জানান, গৃহকর্তা মির্জা আহমারসহ তার পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৮টার পর ঘটনাস্থলে আসে। তারা সাদিয়ার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, গৃহকর্মী সাদিয়ার রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে ওই এলাকার অর্ধশতাধিক গৃহকর্মী ওই বাসার সামনে জড়ো হন এবং তারা ‘সাদিয়াকে হত্যা করা হয়েছে, সে আত্মহত্যা করেনি’ বলে প্রতিবাদ করতে থাকেন।
এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, সাদিয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা যদি অভিযোগ দেন তা আমলে নেয়া হবে।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






