ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:১১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

রাজধানীর জুরাইনে অটোর ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর জুরাইনে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা দুই বোনই জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। কয়েক দিন আগে তাদের বাবা মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে তারা দুই বোন জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন-২ এর দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটো তাদের ধাক্কা দিলে এক বোন ঘটনাস্থলে নিহত হয় এবং আরেক বোন গুরুতর আহত হয়। আহত বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় উত্তেজিত জনগণ অটোটি পুড়িয়ে দেয়।

কদমতলী থানা পুলিশ অটোচালককে আটক করেছে।